Top News

কোটশিলা মহাবিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও অবদানকে কেন্দ্র করে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় রহিদাস মাহাত , জয়পুর বিধানসভার বিধায়ক সম্মানীয় বিশ্বজিৎ মাহাতো , বিশিষ্ট সমাজসেবী ও বিজেপির রাজ্য কমিটির সদস্য সম্মানীয় শ্রীপতি মাহাতো , বিজেপি টিচার্স সেলের পুরুলিয়া জেলার কো কনভেনার ডক্টর শিবাজী সিংহ দেও এবং হরিপদ মাহাতো । প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর কলেজের অধ্যক্ষ সম্মানীয় প্রভাত কুমার মণ্ডল মহাশয়ের বক্তব্যের মাধ্যমে সেমিনারের মূল পর্ব শুরু হয়। সেমিনারে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মজীবনী, তাঁর জীবনসংগ্রাম, রাজনৈতিক দর্শন, আদর্শ এবং দেশের প্রতি তাঁর অবদান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি রহিদাস মাহাত l উনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। এই অনুষ্ঠানে কলেজের একাধিক ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, চিন্তাধারা ও ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা করা হয়। কোটশিলা থেকে মঙ্গল চন্দ্র কুমার, বাংলা নিউজ টিভি।


 

Post a Comment

Previous Post Next Post
Lok TV India Bangla
Lok TV India Bangla

🎧 LIVE FM RADIO




🔊 Volume