Top News

অনলাইনে বন্ধুত্ব, তার পরে প্রেম, রাহুলের সঙ্গে সংসার পাততে রাশিয়া থেকে বিহারে এলেন জুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল জুলির। প্রথমে বন্ধুত্ব ছিটে বেড়ার ঘর। উঠোনে ভাঙা চেয়ার। তার সামনে হাতে লাল লিলি ফুল নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন রাশিয়ান তরুণী জুলি। ভ্যাবাচ্যাকা মুখে তাঁর দিকে তাকিয়ে রাহুল যাদব। স্বপ্নেও ভাবতে পারেনি তাঁর জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ভাগলপুরে চলে আসবেন প্রেমিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল জুলির। প্রথমে বন্ধুত্ব। চ্যাটে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো দু’জনের। কখন যে মন দিয়ে বসেছিলেন একে অন্যকে। বুঝতেও পারেননি। ঘর বাঁধার স্বপ্নও দেখেন দু’জনে। তবে বুঝেছিলেন, সেটা বোধহয় সম্ভব নয়। কোথায় রাশিয়া, আর কোথায় ভারতের বিহারের ভাগলপুর। কত প্রেম যে এভাবেই মরে যায়! রাহুল হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জুলি ছাড়েননি। আচমকাই সপরিবার তিনি চলে আসেন বিহারের ভাগলপুরে। সেখান থেকে সোজা রাহুলের বাড়িতে। তবে ঠিক কবে তিনি ভাগলপুরে এসেছেন তা জানা যায়নি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদল বিদেশিকে দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন বাড়ির সবাই। তখন রাহুল সব খুলে বলেন। জুলিকে বরণ করে নেন রাহুলের বাড়ির লোকজন। পরিয়ে দেন তিলক। রাহুলের গ্রামে এখন বিয়ের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। রাশিয়ান হবু বধূকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। কেউ কেউ এসে আশীর্বাদও করে যাচ্ছেন। আর ঘুরে ঘুরে সব দেখছেন জুলি। বুঝে নিচ্ছেন ভারতের মাটি, সংস্কৃতি। জুলি-রাহুলের প্রেমের কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনরা মুগ্ধ। কেউ বলছেন, ‘সত্যিকারের প্রেমকে আর কবে দেশ-কালের গণ্ডীতে আটকে রাখা গিয়েছে।’ আবার কেউ কেউ মজা করতেও ছাড়ছেন না। ভারত-রাশিয়ার বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে তাঁরা বলছেন, ‘এমনটাই তো হওয়ার কথা।’ লোক টিভি ইন্ডিয়া বাংলা


 

Post a Comment

Previous Post Next Post
Lok TV India Bangla
Lok TV India Bangla

🎧 LIVE FM RADIO




🔊 Volume