শ্রীগোবর্ধন পূজা, গোপূজা ও অন্নকূট মহোৎসবের শুভাশয়ঃ গিরিরাজ শ্রীগোবর্ধনের আবির্ভাব ও মাহাত্ম্য - শ্রীগোবর্ধন কেবল পর্বত মাত্র নন, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রকাশ বিগ্রহ, কৃষ্ণের অনন্য বিলাসশৈল এবং ব্রজধামের সর্বশ্রেষ্ঠ আরাধ্য। শ্রীধাম গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারাণীর প্রার্থনায় শ্রীকৃষ্ণের হৃদয় হতে শ্রীগোবর্ধন শৈলের আবির্ভাব হয়। তাঁর আবির্ভাবকালে সমস্ত পর্বত এসে তাঁকে 'গিরিরাজ' উপাধিতে ভূষিত করেন। তিনি অবতারী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহস্বরূপ। কৃষ্ণসেবার্থে স্বয়ং ভগবান বিষ্ণুই গিরিরাজ গোবর্ধনরূপে বিরাজমান। তাই শ্রীগোবর্ধন একদিকে যেমন স্বতঃসিদ্ধ পূজ্য, অন্যদিকে তেমনই তিনি 'হরিদাসবর্য' - অর্থাৎ ভগবানের দাসগণের মধ্যে শ্রেষ্ঠতম, ধন্যতম, বরেণ্য ও শরণ্যতম। দেবরাজ ইন্দ্রের অহংকার খর্ব এবং তাঁর বজ্রের ব্যর্থতা প্রতিপন্ন করার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ লীলা প্রকাশ করেন। এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেন যে, ভগবানের একান্ত শরণাগত ভক্তের রক্ষাকর্তা স্বয়ং ভগবান। গোবর্ধন ধারণের মধ্য দিয়ে কর্মবাদ ও বহুঈশ্বরবাদের অসারতা খণ্ডিত হয়ে শুদ্ধ ভক্তিবাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়েছে। ব্রজবাসীদের রক্ষার্থে শ্রীগোবর্ধন যেন স্বয়ং শ্রীকৃষ্ণের ছত্রস্বরূপে বিরাজ করেন। তাঁর অধস্তনে আবিষ্কৃত হয়েছে দিব্য যোগপীঠ, যেখানে শ্রীকৃষ্ণের সর্বরসের ভক্তগণ মিলিত হন। অন্য কোনও পর্বত এইরূপ পরম সৌভাগ্যের অধিকারী নয়। শ্রীগোবর্ধনের সমতুল্য পূজ্যও কেউ নেই। তাই শ্রীগোবর্ধন তটই ভজনের সর্বশ্রেষ্ঠ স্থানরূপে বৈষ্ণবসমাজে পরিগণিত। শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধন পূজার প্রবর্তন করেন। সেই লীলার স্মরণে আজও ব্রজবাসীগণ গিরিরাজের তটে ভগবানের প্রীতিসাধনার্থে বিপুল পরিমাণ অন্ন, ব্যঞ্জন ও বিবিধ খাদ্যদ্রব্য নিবেদন করে অন্নকূট মহোৎসব পালন করেন। স্বয়ং শ্রীকৃষ্ণ গিরিরাজের শৈলরূপে প্রকটিত হয়ে সেই অন্নকূটের নৈবেদ্য আস্বাদন করেন। এই পবিত্র তিথিতে গো-পূজা এবং বলিদৈত্যরাজ পূজাও অনুষ্ঠিত হয়ে থাকে। গোবর্ধন পূজা, গো-পূজা ও অন্নকূট মহোৎসবের বিধি- শ্রীশ্রীহরিভক্তিবিলাস অনুসারে গোবর্ধন পূজার তিথি নির্ণয় সম্পর্কে বলা হয়েছে - ❝প্রতিপদ্দর্শসংযোগে ক্রীড়নন্তু গবাং মতম্। পরবিদ্ধান্তু যঃ কুর্যাৎ পুত্রদারধনক্ষয়ঃ।। যা কুহূঃ প্রতিপন্মিশ্রা তত্র গাঃ পূজয়েন্নৃপ। পূজামাত্রেণ বর্দ্ধন্তে প্রজা গাবো মহীপতিঃ।। ততঃ প্রাতর্গোবর্দ্ধনং পূজ্যেতি পূর্ব্বাহ্নতাৎপর্য্যকম্, দ্বিতীয়া সময়ে তু সর্ব্বথা নিষিদ্ধম্।।❞ অর্থ ও তাৎপর্য: অমাবস্যা তিথির সঙ্গে প্রতিপদ যুক্ত থাকলে সেই তিথিতেই গো-পূজা ও গোবর্ধন পূজা কর্তব্য। এই বিধি অনুসারে পূজা সম্পাদিত হলে প্রজা, গোসম্পদ ও রাজার পরম মঙ্গল সাধিত হয়, অর্থাৎ সমাজের সামগ্রিক কল্যাণ ঘটে। এখানে 'প্রাতঃ' শব্দের দ্বারা পূর্বাহ্নকাল বোঝানো হয়েছে। অর্থাৎ প্রতিপদ যদি অমাবস্যা দ্বারা পূর্ববিদ্ধা হয়, তবে সেই অমাবস্যা যুক্ত প্রতিপদেই গোবর্ধন পূজা সম্পন্ন করা কর্তব্য। অন্যদিকে, দ্বিতীয়াবিদ্ধা প্রতিপদে গোবর্ধন পূজা পরিত্যাজ্য। শাস্ত্রীয় বিধান অনুসারে সেই তিথিতে পূজা সম্পাদন করলে পুত্র, স্ত্রী ও ধনসম্পদের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই দ্বিতীয়াবিদ্ধা প্রতিপদে গো-পূজা ও গোবর্ধন পূজা নিষিদ্ধ বলে নির্দেশিত হয়েছে। চলতি বছরের পূজা-তিথি: শাস্ত্রীয় তিথি-বিধান অনুসারে, ৯ নভেম্বর সোমবার অমাবস্যা যুক্ত প্রতিপদ তিথিতে গো-পূজা, গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব সম্পাদন কর্তব্য। পরদিন, ১০ নভেম্বর মঙ্গলবার দ্বিতীয়াযুক্ত প্রতিপদ তিথি হওয়ায় ওইদিন গোবর্ধন পূজা ও গো-পূজা প্রভৃতি সম্পাদন নিষিদ্ধ। অতএব, শাস্ত্রনির্দেশ অনুসারে ৯ নভেম্বরই গোবর্ধন পূজা, গো-পূজা ও অন্নকূট মহোৎসব পালনীয়। জয় গিরিরাজ গোবর্ধন! জয় শ্রীশ্রী রাধা-গিরিধারী! Lok TV India Bangla نوفمبر 09, 2026
সড়ক দুর্ঘটনা রুখতে পথে হুড়া সাব-ট্রাফিক গার্ড, জাতীয় সড়কে সচেতনতা অভিযান। দুর্গাপুজোর আনন্দের মাঝেই একাধিক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ট্র্যাফিক আইন মেনে চলার গুরুত্ব। বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা সামান্য অসতর্কতার কারণে যাতে আর কোনও মূল্যবান প্রাণ অকালে ঝরে না যায়, সেই লক্ষ্যেই সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল হুড়া সাব-ট্রাফিক গার্ড। মঙ্গলবার পুরুলিয়া–বাঁকুড়া ৩১৪ নম্বর জাতীয় সড়কের লালপুর কলেজ থেকে এই কর্মসূচির সূচনা হয়। সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পরে লালপুর মোড় সংলগ্ন এলাকায় পথচলতি বাইক আরোহী ও অন্যান্য যানবাহনের চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা, মোটরসাইকেলে নির্ধারিত সংখ্যার বেশি আরোহী না তোলা, শিশুদের নিরাপত্তা এবং গাড়ি চালানোর সময় ট্র্যাফিকের নিয়ম মেনে চলার মতো বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন যানবাহনের চালকদের থামিয়ে অসতর্কভাবে গাড়ি চালানো ও ট্র্যাফিক আইন অমান্য করার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা হয়। ট্র্যাফিক পুলিশের এই উদ্যোগের মূল উদ্দেশ্য, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা প্রতিরোধে আগাম সচেতনতা গড়ে তোলা। কারণ, রাস্তায় সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর পরিণতি হতে পারে ভয়াবহ। একজনের ভুলের কারণে বিপন্ন হতে পারে একাধিক মানুষের জীবন, ভেঙে যেতে পারে একটি পরিবারের স্বপ্ন। তাই গাড়ি চালানোর সময় নিজের নিরাপত্তার পাশাপাশি পথচলতি অন্য মানুষের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার গুরুত্ব ক্রমশ বাড়ছে। নিয়ম মেনে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার এবং ট্র্যাফিক পুলিশের নির্দেশিকা অনুসরণ করার অভ্যাস গড়ে উঠলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সেই লক্ষ্যেই হুড়া সাব-ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আইন মেনে চলা শুধু জরিমানা এড়ানোর উপায় নয়, বরং নিজের ও অন্যের জীবন রক্ষার অন্যতম শর্ত। তাই সড়কে বেরিয়ে তাড়াহুড়ো নয়, সচেতনতা ও দায়িত্বশীলতাকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই কর্মসূচিতে। সচেতনতাই পারে দুর্ঘটনার ঝুঁকি কমাতে। হেলমেট ব্যবহার করুন, ট্র্যাফিক আইন মেনে চলুন, সাবধানে যানবাহন চালান এবং নিরাপদে বাড়ি ফিরুন—এই বার্তাকে সামনে রেখেই জাতীয় সড়কে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরল হুড়া সাব-ট্রাফিক গার্ডের এই সচেতনতামূলক অভিযান। সৌভিক হালদারের রির্পোট লোক টিভি ইন্ডিয়া। Lok TV India Bangla أكتوبر 27, 2026
আজ শুভ বিজয়া দশমীতে ঝাড়গ্রাম শ্রী গৌর সারস্বত মঠে র সভাপতি /সেবাইত/ মঠাচার্য্য - শ্রী ভক্তি শেখর যতি গোস্বামী মহারাজ গুরু মহারাজের আবির্ভাব তিথি তে ভক্ত সমারোহে ধুমধাম করে পালিত হলো ব্যাস্ পূজা মহাৎসব। ঝাড়গ্রাম শহরের একটি ভাড়া বাড়িতে। ভক্ত বৃন্দ ও এই উৎসবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুরু দেবের প্রকৃত ভক্ত বৃন্দ ও গুরু দেবের শিষ্য শিষ্যা এবং আহ্বায়ক - গুরু দেবের একান্ত অনুগত শিষ্য - ভক্তি প্রদীপ মাধব মহারাজ। Lok TV India Bangla أكتوبر 21, 2026
আজ পুজোর শুভ নবমী তে কচি কাচা দের মুখে হাসি ফোটালেন - মাধব মহারাজ। এই দিন লতিকা মাহাত র মহিলা চালিত একটি অবৈতানিক পাঠ শালার ৫২জন শিশু কে নতুন পেন্ট জামা তুলে দিলেন - মাধব মহারাজ। সঙ্গে ছিলেন - লতিকা মাহাত,লক্ষণ মাহাত, সুদীপ কারক, সাংবাদিক - দিলীপ মান্ডি সহ এলাকাবাসী। মাধব মহারাজ ধণ্যবাদ জানিয়ে ছে দাতা - শুভেচ্ছা দত্ত ও নীল ঘোষ কে। তিনি আরো বলেন এগুলো ঈশ্বরের দান, ঈশ্বর পাঠিয়েদেই কারো না কারো র হাত দিয়ে। ঈশ্বরেই উদ্যোক্তা ঈশ্বরেই সব।। Lok TV India Bangla أكتوبر 19, 2026
কোটশিলা মহাবিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও অবদানকে কেন্দ্র করে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় রহিদাস মাহাত , জয়পুর বিধানসভার বিধায়ক সম্মানীয় বিশ্বজিৎ মাহাতো , বিশিষ্ট সমাজসেবী ও বিজেপির রাজ্য কমিটির সদস্য সম্মানীয় শ্রীপতি মাহাতো , বিজেপি টিচার্স সেলের পুরুলিয়া জেলার কো কনভেনার ডক্টর শিবাজী সিংহ দেও এবং হরিপদ মাহাতো । প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর কলেজের অধ্যক্ষ সম্মানীয় প্রভাত কুমার মণ্ডল মহাশয়ের বক্তব্যের মাধ্যমে সেমিনারের মূল পর্ব শুরু হয়। সেমিনারে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মজীবনী, তাঁর জীবনসংগ্রাম, রাজনৈতিক দর্শন, আদর্শ এবং দেশের প্রতি তাঁর অবদান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি রহিদাস মাহাত l উনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। এই অনুষ্ঠানে কলেজের একাধিক ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, চিন্তাধারা ও ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা করা হয়। কোটশিলা থেকে মঙ্গল চন্দ্র কুমার, বাংলা নিউজ টিভি। Lok TV India Bangla أكتوبر 15, 2026
অনলাইনে বন্ধুত্ব, তার পরে প্রেম, রাহুলের সঙ্গে সংসার পাততে রাশিয়া থেকে বিহারে এলেন জুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল জুলির। প্রথমে বন্ধুত্ব ছিটে বেড়ার ঘর। উঠোনে ভাঙা চেয়ার। তার সামনে হাতে লাল লিলি ফুল নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন রাশিয়ান তরুণী জুলি। ভ্যাবাচ্যাকা মুখে তাঁর দিকে তাকিয়ে রাহুল যাদব। স্বপ্নেও ভাবতে পারেনি তাঁর জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ভাগলপুরে চলে আসবেন প্রেমিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল জুলির। প্রথমে বন্ধুত্ব। চ্যাটে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো দু’জনের। কখন যে মন দিয়ে বসেছিলেন একে অন্যকে। বুঝতেও পারেননি। ঘর বাঁধার স্বপ্নও দেখেন দু’জনে। তবে বুঝেছিলেন, সেটা বোধহয় সম্ভব নয়। কোথায় রাশিয়া, আর কোথায় ভারতের বিহারের ভাগলপুর। কত প্রেম যে এভাবেই মরে যায়! রাহুল হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জুলি ছাড়েননি। আচমকাই সপরিবার তিনি চলে আসেন বিহারের ভাগলপুরে। সেখান থেকে সোজা রাহুলের বাড়িতে। তবে ঠিক কবে তিনি ভাগলপুরে এসেছেন তা জানা যায়নি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদল বিদেশিকে দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন বাড়ির সবাই। তখন রাহুল সব খুলে বলেন। জুলিকে বরণ করে নেন রাহুলের বাড়ির লোকজন। পরিয়ে দেন তিলক। রাহুলের গ্রামে এখন বিয়ের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। রাশিয়ান হবু বধূকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। কেউ কেউ এসে আশীর্বাদও করে যাচ্ছেন। আর ঘুরে ঘুরে সব দেখছেন জুলি। বুঝে নিচ্ছেন ভারতের মাটি, সংস্কৃতি। জুলি-রাহুলের প্রেমের কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনরা মুগ্ধ। কেউ বলছেন, ‘সত্যিকারের প্রেমকে আর কবে দেশ-কালের গণ্ডীতে আটকে রাখা গিয়েছে।’ আবার কেউ কেউ মজা করতেও ছাড়ছেন না। ভারত-রাশিয়ার বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে তাঁরা বলছেন, ‘এমনটাই তো হওয়ার কথা।’ লোক টিভি ইন্ডিয়া বাংলা Lok TV India Bangla أكتوبر 14, 2026