শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি! ডেভিডের হ্যাটট্রিকে নর্থইস্টকে ৭ গোলে উড়িয়ে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল

আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল। সোমবার নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারাল তারা। ডুরান্ড কাপের মতো আইএফএ শিল্ড ফাইনালেও দেখা যাবে কলকাতা ডার্বি।

গোলের পর ইস্টবেঙ্গলের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

ইস্টবেঙ্গল ৭ (ডেভিড ৩, রোহিত, ক্রিস, লোবা, লুকাস)
নর্থইস্ট ২ (আজারাই ২)

আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারাল তারা। আগের দিনই ফাইনালে উঠেছে মোহনবাগান। ফলে ডুরান্ড কাপের মতো আইএফএ শিল্ড ফাইনালেও দেখা যাবে কলকাতা ডার্বি। সোমবার ডেভিড লালানসাঙ্গার হ্যাটট্রিকে ভর করে জিতেছে ইস্টবেঙ্গল। অভিষেক হওয়া দুই বিদেশি আকে লোবা এবং লুকাস জিয়োলিনস্কিও গোল করেছেন।

এ দিন শুরু থেকে তিন বিদেশিকে খেলিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। ফরোয়ার্ডে ছিলেন ক্রিস ইকনোমিডিস। মাঝমাঠে দানি রামিরেজ এবং রক্ষণে ছিলেন দিয়েগো জিভুলিচ। দু’মিনিটেই গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। জিভুলিচ ভাল করে বল ক্লিয়ার করতে না পারায় তা গিয়ে পড়ে আলাদিন আজারাইয়ের কাছে। তিনি গোলকিপার ফুর্বা লাচেনপাকে কাটিয়ে গোল করেন।

কয়েক মিনিট পর আবার সুযোগ পেয়েছিল নর্থইস্ট। এ বার আজারাই পাস দেন জিতিন এমএসকে। তবে লাচেনপা এগিয়ে এসে দলের পতন রোধ করেন। নর্থইস্টের খেলায় তখন অনেক বেশি ঝাঁঝ দেখা যাচ্ছিল। ম্যাচ নিয়ন্ত্রণ করছিল তারা। তবে গোল শোধ করতে বেশি সময় নেয়নি ইস্টবেঙ্গল। ১১ মিনিটে সমতা ফেরান ডেভিড। ক্রিস বল ভাসিয়েছিলেন। ডেভিড সেই বলে হেড করেন। মোহনরাজের মাথায় উপর দিয়ে বল জালে জড়িয়ে যায়।

সমতা ফিরিয়ে খেলায় নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইস্টবেঙ্গল। কিছু ক্ষণ পরেই ক্রিস পাস দন পিভি বিষ্ণুকে। বিষ্ণুর প্রয়াসে গোল হয়নি। ২৩ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এ বার গোল করেন রোহিত কুমার। বাঁ দিক থেকে দানি বল বাড়িয়েছিলেন। পেনাল্টি স্পটের কাছে অরক্ষিত থাকা রোহিত বল পান। তিনি জোরালো শটে বল জালে জড়ান।

পাঁচ মিনিট পর আবার একটি সুযোগ আসে ইস্টবেঙ্গলের কাছে। এ বার রামিরেজ মোহনরাজের মাথার উপর দিয়ে বল তুলে গোল করতে গিয়েছিলেন। নর্থইস্টের গোলকিপার এগিয়ে এসে বল স্পর্শ করলেও আটকাতে পারেননি। গোললাইন থেকে সেটি বাঁচান। সেই মুহূর্তে ডেভিডকে বক্সে ফেলে দেওয়া হলেও রেফারি পেনাল্টি দেননি।

বিরতির দু’মিনিট আগে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল। দীনেশ সিংহের ভুলে গোল খায় নর্থইস্ট। তিনি বল ক্লিয়ার করতে না পারায় ক্রিস গোল করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্টবেঙ্গল। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় গোল করেন ডেভিড। ৫৬ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। বক্সের মধ্যে বল পেয়েছিলেন ডেভিড। তাঁকে আটকাতে পারেননি দীনেশ। বিপক্ষ গোলকিপারকে দাঁড় করিয়ে রেখে গোল করেন ডেভিড। বারে লেগে বল জালে জড়ায়।

Post a Comment

Previous Post Next Post
Lok TV India Bangla
Lok TV India Bangla

🎧 LIVE FM RADIO




🔊 Volume