Top News

Showing posts from October, 2026

সড়ক দুর্ঘটনা রুখতে পথে হুড়া সাব-ট্রাফিক গার্ড, জাতীয় সড়কে সচেতনতা অভিযান। দুর্গাপুজোর আনন্দের মাঝেই একাধিক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ট্র্যাফিক আইন মেনে চলার গুরুত্ব। বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা সামান্য অসতর্কতার কারণে যাতে আর কোনও মূল্যবান প্রাণ অকালে ঝরে না যায়, সেই লক্ষ্যেই সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল হুড়া সাব-ট্রাফিক গার্ড। মঙ্গলবার পুরুলিয়া–বাঁকুড়া ৩১৪ নম্বর জাতীয় সড়কের লালপুর কলেজ থেকে এই কর্মসূচির সূচনা হয়। সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পরে লালপুর মোড় সংলগ্ন এলাকায় পথচলতি বাইক আরোহী ও অন্যান্য যানবাহনের চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা, মোটরসাইকেলে নির্ধারিত সংখ্যার বেশি আরোহী না তোলা, শিশুদের নিরাপত্তা এবং গাড়ি চালানোর সময় ট্র্যাফিকের নিয়ম মেনে চলার মতো বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন যানবাহনের চালকদের থামিয়ে অসতর্কভাবে গাড়ি চালানো ও ট্র্যাফিক আইন অমান্য করার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা হয়। ট্র্যাফিক পুলিশের এই উদ্যোগের মূল উদ্দেশ্য, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা প্রতিরোধে আগাম সচেতনতা গড়ে তোলা। কারণ, রাস্তায় সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর পরিণতি হতে পারে ভয়াবহ। একজনের ভুলের কারণে বিপন্ন হতে পারে একাধিক মানুষের জীবন, ভেঙে যেতে পারে একটি পরিবারের স্বপ্ন। তাই গাড়ি চালানোর সময় নিজের নিরাপত্তার পাশাপাশি পথচলতি অন্য মানুষের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার গুরুত্ব ক্রমশ বাড়ছে। নিয়ম মেনে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার এবং ট্র্যাফিক পুলিশের নির্দেশিকা অনুসরণ করার অভ্যাস গড়ে উঠলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সেই লক্ষ্যেই হুড়া সাব-ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আইন মেনে চলা শুধু জরিমানা এড়ানোর উপায় নয়, বরং নিজের ও অন্যের জীবন রক্ষার অন্যতম শর্ত। তাই সড়কে বেরিয়ে তাড়াহুড়ো নয়, সচেতনতা ও দায়িত্বশীলতাকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই কর্মসূচিতে। সচেতনতাই পারে দুর্ঘটনার ঝুঁকি কমাতে। হেলমেট ব্যবহার করুন, ট্র্যাফিক আইন মেনে চলুন, সাবধানে যানবাহন চালান এবং নিরাপদে বাড়ি ফিরুন—এই বার্তাকে সামনে রেখেই জাতীয় সড়কে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরল হুড়া সাব-ট্রাফিক গার্ডের এই সচেতনতামূলক অভিযান। সৌভিক হালদারের রির্পোট লোক টিভি ইন্ডিয়া।

আজ শুভ বিজয়া দশমীতে ঝাড়গ্রাম শ্রী গৌর সারস্বত মঠে র সভাপতি /সেবাইত/ মঠাচার্য্য - শ্রী ভক্তি শেখর যতি গোস্বামী মহারাজ গুরু মহারাজের আবির্ভাব তিথি তে ভক্ত সমারোহে ধুমধাম করে পালিত হলো ব্যাস্ পূজা মহাৎসব। ঝাড়গ্রাম শহরের একটি ভাড়া বাড়িতে। ভক্ত বৃন্দ ও এই উৎসবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুরু দেবের প্রকৃত ভক্ত বৃন্দ ও গুরু দেবের শিষ্য শিষ্যা এবং আহ্বায়ক - গুরু দেবের একান্ত অনুগত শিষ্য - ভক্তি প্রদীপ মাধব মহারাজ।

আজ পুজোর শুভ নবমী তে কচি কাচা দের মুখে হাসি ফোটালেন - মাধব মহারাজ। এই দিন লতিকা মাহাত র মহিলা চালিত একটি অবৈতানিক পাঠ শালার ৫২জন শিশু কে নতুন পেন্ট জামা তুলে দিলেন - মাধব মহারাজ। সঙ্গে ছিলেন - লতিকা মাহাত,লক্ষণ মাহাত, সুদীপ কারক, সাংবাদিক - দিলীপ মান্ডি সহ এলাকাবাসী। মাধব মহারাজ ধণ্যবাদ জানিয়ে ছে দাতা - শুভেচ্ছা দত্ত ও নীল ঘোষ কে। তিনি আরো বলেন এগুলো ঈশ্বরের দান, ঈশ্বর পাঠিয়েদেই কারো না কারো র হাত দিয়ে। ঈশ্বরেই উদ্যোক্তা ঈশ্বরেই সব।।

কোটশিলা মহাবিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও অবদানকে কেন্দ্র করে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় রহিদাস মাহাত , জয়পুর বিধানসভার বিধায়ক সম্মানীয় বিশ্বজিৎ মাহাতো , বিশিষ্ট সমাজসেবী ও বিজেপির রাজ্য কমিটির সদস্য সম্মানীয় শ্রীপতি মাহাতো , বিজেপি টিচার্স সেলের পুরুলিয়া জেলার কো কনভেনার ডক্টর শিবাজী সিংহ দেও এবং হরিপদ মাহাতো । প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর কলেজের অধ্যক্ষ সম্মানীয় প্রভাত কুমার মণ্ডল মহাশয়ের বক্তব্যের মাধ্যমে সেমিনারের মূল পর্ব শুরু হয়। সেমিনারে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মজীবনী, তাঁর জীবনসংগ্রাম, রাজনৈতিক দর্শন, আদর্শ এবং দেশের প্রতি তাঁর অবদান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি রহিদাস মাহাত l উনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। এই অনুষ্ঠানে কলেজের একাধিক ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, চিন্তাধারা ও ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা করা হয়। কোটশিলা থেকে মঙ্গল চন্দ্র কুমার, বাংলা নিউজ টিভি।

অনলাইনে বন্ধুত্ব, তার পরে প্রেম, রাহুলের সঙ্গে সংসার পাততে রাশিয়া থেকে বিহারে এলেন জুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল জুলির। প্রথমে বন্ধুত্ব ছিটে বেড়ার ঘর। উঠোনে ভাঙা চেয়ার। তার সামনে হাতে লাল লিলি ফুল নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন রাশিয়ান তরুণী জুলি। ভ্যাবাচ্যাকা মুখে তাঁর দিকে তাকিয়ে রাহুল যাদব। স্বপ্নেও ভাবতে পারেনি তাঁর জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ভাগলপুরে চলে আসবেন প্রেমিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয়েছিল জুলির। প্রথমে বন্ধুত্ব। চ্যাটে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো দু’জনের। কখন যে মন দিয়ে বসেছিলেন একে অন্যকে। বুঝতেও পারেননি। ঘর বাঁধার স্বপ্নও দেখেন দু’জনে। তবে বুঝেছিলেন, সেটা বোধহয় সম্ভব নয়। কোথায় রাশিয়া, আর কোথায় ভারতের বিহারের ভাগলপুর। কত প্রেম যে এভাবেই মরে যায়! রাহুল হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জুলি ছাড়েননি। আচমকাই সপরিবার তিনি চলে আসেন বিহারের ভাগলপুরে। সেখান থেকে সোজা রাহুলের বাড়িতে। তবে ঠিক কবে তিনি ভাগলপুরে এসেছেন তা জানা যায়নি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদল বিদেশিকে দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন বাড়ির সবাই। তখন রাহুল সব খুলে বলেন। জুলিকে বরণ করে নেন রাহুলের বাড়ির লোকজন। পরিয়ে দেন তিলক। রাহুলের গ্রামে এখন বিয়ের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। রাশিয়ান হবু বধূকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। কেউ কেউ এসে আশীর্বাদও করে যাচ্ছেন। আর ঘুরে ঘুরে সব দেখছেন জুলি। বুঝে নিচ্ছেন ভারতের মাটি, সংস্কৃতি। জুলি-রাহুলের প্রেমের কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনরা মুগ্ধ। কেউ বলছেন, ‘সত্যিকারের প্রেমকে আর কবে দেশ-কালের গণ্ডীতে আটকে রাখা গিয়েছে।’ আবার কেউ কেউ মজা করতেও ছাড়ছেন না। ভারত-রাশিয়ার বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে তাঁরা বলছেন, ‘এমনটাই তো হওয়ার কথা।’ লোক টিভি ইন্ডিয়া বাংলা

বাংলা নয়, রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! জানিয়ে দিলেন শমীক, পরের অধিবেশনেই বিধানসভায় আনা হচ্ছে বিল

এক সাংবাদিক বৈঠকে শমীক বলেছেন, ‘‘এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল, কোনও বাংলা, কোনও পশ্চিমবাংলা নয়। …

কেবিসি-র শুটিংয়ে ব্যস্ত, নেই পর্যাপ্ত ঘুমের সময়! হাঁটুর চোটের পরে এ বার কোন সমস্যায় অমিতাভ?

দিনকয়েক আগেই হাঁটুতে চোটের কথা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। এ বার বললেন, রাতে ভাল ঘুম হচ্ছে না তাঁর। …

শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি! ডেভিডের হ্যাটট্রিকে নর্থইস্টকে ৭ গোলে উড়িয়ে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল

আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল। সোমবার নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারাল তারা। ডুরান্ড কাপের মত…

‘এসএসকেএম থেকে পাইনি’, মমতার চিকিৎসা-নথি বিতর্কে দাবি শুভেন্দুর, নবান্নের ড্রয়ারই কি উৎস? উস্কে দিলেন জল্পনা

উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি দেখিয়ে শনিবার শুভ…

That is All

🎧 LIVE FM RADIO




🔊 Volume