কেবিসি-র শুটিংয়ে ব্যস্ত, নেই পর্যাপ্ত ঘুমের সময়! হাঁটুর চোটের পরে এ বার কোন সমস্যায় অমিতাভ?

দিনকয়েক আগেই হাঁটুতে চোটের কথা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। এ বার বললেন, রাতে ভাল ঘুম হচ্ছে না তাঁর।


সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে পড়ে গিয়ে হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়ে অনুরাগীদের চিন্তায় ফেলেছিলেন অমিতাভ বচ্চন। এ বার নিজের ব্লগে শরীরের ক্লান্তি এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে লিখলেন অভিনেতা। তাঁর মতে, রাতে ভাল ঘুম শরীরকে মেরামত করে সুস্থ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কাজের ব্যস্ততার কারণে সময়মতো ঘুমোতে পারছেন না তিনি।

নিজের ব্লগে অমিতাভ লেখেন, “বলা হয়, রাতের ঘুমই মানুষের শরীরের সবচেয়ে ভাল মেরামতির প্রক্রিয়া। কিন্তু সেই ঘুমের জন্য সময় বার করতেই আমার সমস্যা হচ্ছে। তবে আজ রাতে চেষ্টা করছি… এ বার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এবং কাজের জন্য ভোরে উঠতে হবে।”

এরপর তিনি লেখেন, এই সময় তাঁর মনে নানা চিন্তাভাবনা ঘুরছে। একসময় যেগুলিকে নিজের লক্ষ্য বলে মনে হয়েছিল, সেগুলি অর্জনের তাগিদই তাঁকে এগিয়ে চলার শক্তি দিচ্ছে। আর সেই কারণেই তাঁকে দ্রুত বিছানায় যেতে হবে বলেও জানান অভিনেতা।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে নিজের হাঁটুর চোটের কথা জানিয়েছিলেন অমিতাভ। অনুষ্ঠানের সেটে নিজের আসনের দিকে প্রায় দৌড়েই এগিয়ে এসেছিলেন তিনি। তবে দ্রুত বসে পড়েন। এরপর জানান, সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়েই তাঁর সংলাপ শুরু হয়। কিন্তু সে দিন হাঁটুর চোটের কারণে তাঁকে বসতে হয়েছে।

Post a Comment

أحدث أقدم
Lok TV India Bangla
Lok TV India Bangla

🎧 LIVE FM RADIO




🔊 Volume